২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে সোমবার ভোরে সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 10:21 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

নিহত ব্যবসায়ীর নাম আলহাজ্ব জহিরুল ইসলাম।

র্প্বূ শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, বিটঘর গ্রামের মধ্যপাড়ার ব্যবসায়ী আলহাজ্ব জহিরুল ইসলামের বাড়িতে ভোরে দুর্বৃত্তরা হামলা চালায়। ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন আগে প্রতিবেশি আলী আসগরের ছেলে জহিরুল ইসলামের মেয়েকে অপহরণ করে।

এ ব্যাপারে মামলা হলে পুলিশ আসামিদের গ্রেফতার করে।

কয়েকদিন আগে আসামিরা জামিনে বের হয়।

ওই মামলার আসামিরাই জহিরুলকে হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

বিটঘর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।