২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল ও রেস্তোঁরায় খাবারের মানের ব্যাপারে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন দেশের হোটেল, মোটেল ও রেস্তোঁরার মানোন্নয়ন, স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারি ও বেসরকারি সদস্যদের নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 07:44 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

রোববার বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ে ‘পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ’ বিষয়ে এক সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।

সভায় পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান সাংসদ আব্দুল মান্নান, মন্ত্রণালয়ের সচিব ইকবাল উদ্দিন আহমেদ চৌধুরী, করপোরেশনের চেয়ারম্যান ড. মাহফুজুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ায় দেশে পর্যটকের সংখ্যা রেড়েছে। এ ব্যাপারে সরকার খুবই সতর্ক। পর্যটকরা বাংলাদেশে অবস্থানকালে তাদের নিরাপদ অবস্থান ও নিরাপত্তার সকল দায়িত্ব করপোরেশন ও ট্যুর অপারেটররা পালন করবে।

তিনি উন্নতমানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার পক্ষে মত প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী হোটেল ও রেস্তোঁরা খাবারের মানের ব্যাপারে নীতিমালা প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, এ নীতিমালা অবশ্যই কঠোরভাবে মানতে হবে।