২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সাত বিমানবন্দরে ব্যাগেজ স্ক্রিনিং জোরদার

বিমান ভ্রমন নিরাপদ করতে ভারত সরকার দেশটির সাতটি বিমান বন্দরে ব্যাগেজ স্ক্রীনিং ব্যবস্থা জোড়দার করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরসহ দিল্লী, মুম্বাই, কলকাতা, চেন্নাই, শ্রীনগর, আহমেদাবাদ, এবং কোঝিকোড বিমানবন্দরে প্রথমিকভাবে এই পাঁচ ধাপ বিশিষ্ট স্ক্রিনিং ব্যাবস্থা কার্যকর করা হবে বলে অল ইন্ডিয়া এয়ার’র একজন সূত্র জানান।

প্রথমে কাউন্টারে যাত্রীদের ব্যাগ তল্লাসী করা হবে। পরে তা পাঠানো হবে এক্স-রে মেশিন সম্বলিত কনভেয়ার বেল্টে। প্রতিটি বেল্টে একটি করে এক্স-রে মেশিন থাকবে। এটি স্বয়ংক্্িরয়ভাবে ব্যাগেজের ভেতরে বিষ্ফোরক আছে কিনা তা পরীক্ষা করবে এবং সে ভিত্তিতে ব্যাগেজ আটকাবে বা ছেড়ে দেবে। ভেতরের জিনিসপত্রের এ্যাটমিক নম্বর অনুযায়ী বিষ্ফোরক শনাক্তকরণের কারণে দুটি উপাদানের একই নম্বর থাকলে ভুল হবার সম্ভাবনা রয়েছে বলে ওই সূত্র জানান।

এজন্য এ পদ্ধতি ৭০ শতাংশ যথার্থ এবং পুরো কাজটিতে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।

ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সিংগাপুরের মত এশিয়ার কিছু দেশে এই নয়া পদ্ধতি কার্যকর রয়েছে।