খেজুর হত্যা মামলায় ড. গালিব ও ২ সহযোগীর জামিন না মঞ্জুর
পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজনের উপস্থিতিতে রোববার সকাল ১১ টায় নওগাঁ জজ আদালতে ইদ্রিস আলী খেজুর হত্যা মামলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আসাদুল্লাহ আল গালিব ও দুই সহযোগীর শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে জেলা দায়রা জজ আব্দুল হাকিম মণ্ডল জামিন আবেদন না মঞ্জুর করেন।
গত ৯ আগস্ট ম্যাজিস্ট্রেট আদালতে ড. গালিব ও তার সহযোগির জামিন না মঞ্জুর হলে আসামী পক্ষের এ্যাড. আবু বেলাল হোসেন জজ আদালতে মিস কেসের মাধ্যমে জামিন আবেদন করেন। জামিন শুনানিকালে ড. গালিব ও তার সহযোগিদের আদালতে হাজির করা হয়নি।
আদালত চত্বরে নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ির কারণে আদালতের মূল গেটে আইনজীবীদের সাথে পুলিশের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়।
