২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু

পাবনায় রোববার থেকে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সূত্র জানায়, এক বাস ড্রাইভারের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ নয় দফা দাবিতে পাবনা জেলা শ্রমিক সংগ্রাম পরিষদ রোববার সকাল ছয়টা থেকে পাবনার সকল রুটে এ ধর্মঘট শুরু করেছে।

পাবনা জেলা শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজকে জানান, তাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।