বলিউড রাণী ঐশ্বরিয়ার পোলিও রোধ ক্যাম্পেইন পাকিস্তানে
পকিস্তানে বলিউডের সিনেমা নিষিদ্ধ থাকলেও নায়ক-নায়িকাদের গতি অপ্রতিরোধ্য।
তবে কোন গ্ল্যামার জগতে নয়, পোলিও বিরোধী প্রচারাভিযানের জন্য বলিউড রানী এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই আগামী মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত হয়ে পাকিস্তান যাচ্ছেন।
রূপালী জগতের সুপার ষ্টার অমিতাভ বচ্চনের পর পিপল ম্যাগাজিনের রির্পোটে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত ঐশ্বরিয়া জাতিসংঘের দূত হওয়ার সুযোগ পেলেন।
রাইয়ের পাল্টা সফর হিসেবে পাকিস্তানের পপ স্টার জাওয়াদ আহমেদ একই দায়িত্ব পালনে ভারত সফর করবেন। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির খান বলেন, দু’দেশের মধ্যে সীমান্ত বিরোধসহ সকল সংঘাত মিটিয়ে সুসর্ম্পক গড়ে তুলতে ক্রিকেটের পর এবার পোলিও হবে আমাদের হাতিয়ার।
