সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩০জন
সিরাজগঞ্জে রোববার সকাল ১১টার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং কমপক্ষে ৩০জন আহত হয়েছে।
সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের ছোলগাছা কালিয়াদাহ টেকনিক্যাল কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনামুখী থেকে সিরাজগঞ্জ আসার পথে একটি যাত্রীবাহী বাস ইলিয়াস পরিবহন (ঢাকা মেট্রো চ-৩৩৯৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক শিশু ও অপর একজন (৪২) নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ যাত্রী।
পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
