২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণের তিনদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

সারাদেশে ধারাবাহিক বোমা হামলার তিনদিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছে, সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর অনুপস্থিতিতে যুগ্ম সচিব (রাজনৈতিক) মোহাম্মদ মহসিন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত হন।

মহসিন বলেন, সারাদেশে ধারাবাহিক বোমা হামলার প্রেক্ষিতে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে মিডিয়াকে জানাতে আমরা এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি ।

তিনি আরও জানান, সরকার বোমা হামলার পর পরই জোরালো নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও বলেন, আমরা আজ পর্যন্ত ১২৩ জন ব্যক্তিকে গ্রেফতার করেছি । যাদের মধ্যে ২৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জয়েন্ট ইন্টারগেশন সেলে (জেআইসি) নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে । কমিটি প্রমানাদি সংগ্রহ করে বোমা হামলার গতি প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করে হামলার আসল উদ্দেশ্য চিহ্নিত করবে।

কমিটি গঠনের ১৫ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

মহসিন আরও বলেন, এছাড়াও কমিটি নিরাপত্তা নিশ্চিত করতে দিক নির্দেশনা দিবে। যার ফলে সরকার উপলব্ধি করতে পারবে আগামি দিনে নিরাপত্তা নিশ্চিত করতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৭ আগস্ট সারাদেশে ৪৩৪ টি বোমা বিস্ফোরিত হয় এবং এতে এক শিশুসহ দু’জন প্রাণ হারায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র বলেন, এছাড়াও আইন প্রয়োগকারি সংস্থা বিভিন্ন স্থান থেকে ৫১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে।

তদন্তকাজের সুবিধার্থে তিনি গ্রেফতারকৃত ব্যক্তিদের বিষয়ে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।