২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জোয়ারের পানিতে ১০০০ মানুষ পানিবন্দি

খুলনার ডুমুরিয়া উপজেলার বুড়ি ভদ্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী তিনটি গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পূর্ণিমার প্রভাবে নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরের বাঁধ ভেঙ্গে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জালিয়াখালী, চাঁদঘর ও বৃত্তি বিরলা গ্রামের ১৫০টি ক্ষতিগ্রস্ত পরিবার পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিয়েছে।

পানি বেড়ে এলাকা প্লাবিত হওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।