২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের সাথে বাংলাদেশের সংহতির আশ্বাস পূর্নব্যক্ত

ফিলিস্তিনের জনগণের প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতির আশ্বাস পূর্নব্যক্ত করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি দিবস পালন উপলক্ষে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান বলেন, আমি বিশ্বাস করি, কেবল ফিলিস্তিনি জনগণের স্বায়ত্বশাসন অর্জন এবং জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই সামগ্রিক সমস্যার সমাধান সম্ভব।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী উদ্যোগ গ্রহণের মাধ্যমেই ফিলিস্তিনি সমস্যার দ্রুত সমাধান সম্ভব বলে আমি মনে করি’।

মোরশেদ খান বলেন, প্রস্তাবিত রোডম্যাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সামগ্রিক শান্তি ফিরে আসবে এবং অধিকৃত গাজা অঞ্চল থেকে ইসরাইলী প্রত্যাহারই এই শান্তির পথে প্রথম পদক্ষেপ।

১৯৬৯ সালের এই দিনে মুসলমানদের ‘প্রথম কেবলা’ আল আকসা মসজিদ ধ্বংসের জন্য হামলার ঘটনার পর একটি ক্রিমিনাল অ্যাক্ট প্রনয়ন করা হয়। এই আইন প্রনয়নের ফলে সারা বিশ্বে মুসলিমদের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। একই বছর ২৫ সেপ্টেম্বর রাবাতে মুসলিম দেশগুলোর রাষ্ট্র প্রধানরা জরুরী বৈঠকে মিলিত হয়ে ওআইসি গঠন করেন।