২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরিকে রিমান্ডে নেয়া হতে পারে

চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিন হত্যা মামলার অভিযুক্ত আসামী গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে রিমান্ডে নেয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জামালউদ্দিন অপহরণ মামলার তদন্তকারি কর্মকর্তা সিআইডির ইনস্পেক্টর আনোয়ার হোসেন জানিয়েছেন, শনিবার ১০ দিনের রিমান্ড চেয়ে শাহজাহান চৌধুরীকে আদালতে হাজির করা হবে। আনোয়ারা উপজেলার হাইলদর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান চৌধুরীকে বৃহষ্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব অফিসে নিয়ে আসা হয়। শাহজাহান চৌধুরী জামালউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারি মারুফ নিজামের ঘনিষ্ঠ সহযোগি।

এর আগে শাহজাহান চৌধুরীকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করে র‌্যাব এবং সিআইডি। জিজ্ঞাসাবাদে তারা মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা গেছে । তবে মামলার স্বার্থে সেগুলো প্রকাশ করা হবে না বলে সূত্র জানিয়েছে।

এর আগে গ্রেপ্তারকৃত শহিদ চেয়ারম্যান জিজ্ঞাসাবাদে জামালউদ্দিন হত্যার সাথে শাহজাহান চৌধুরী, হেলাল এবং অমর দাশের জড়িত থাকার ব্যাপারটি জানায়। র‌্যাবের ৫ দিনের রিমান্ড শেষে শনিবার তাকেও আদালতে হাজির করা হবে বলে জানা গেছে । এবার তাকে সিআইডি রিমান্ডে নেবে বলে সূত্র জানিয়েছে।