তুচ্ছ কারণে ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ফেনী জেলার সোনাগাজীতে তুচ্ছ কারনে সৃষ্ট বিবাদের জের ধরে এক স্থানীয় দোকানদারকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবু আহমেদের ছেলে আব্দুল আজিজ সোহেল (১৮) এর সঙ্গে বৃহস্পতিবার রাতে কয়েকজন প্রতিবেশীর ঝগড়া হয়। এর জের ধরে তারা সোহেল ও তার ছোট ভাই আব্দুল মান্নানকে (১০) নির্মমভাবে প্রহার করে। মুমূর্ষু অবস্থায় তাদের সোনাগাজী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোহেলের অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্য হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় এলাকার নূর ইসলামের ছেলে মামুন ও তার সঙ্গীরা এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
