২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সরকারি উদ্যোগে ৩ এতিম তরুণীর বিয়ে

ভোলার সরকারি শিশু পরিবার (বালিকা) এতিমখানার তিন এতিম তরুণীর জীবনে শুক্রবার দিনটি ছিল এক স্বপ্ন পূরণের দিন। শুক্রবার এক সাথে বিয়ে হয় এ তিন তরুণীর।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এতিমখানার পক্ষ থেকে তাদের বিয়ের আয়োজন করা হয়। এরা হচ্ছে আছিয়া বেগম, মোর্শেদা বেগম ও নাছিমা বেগম। আছিয়ার বিয়ে হয় জেলার চরস্যামাইয়া ইউনিয়নের রং মিস্ত্রি মোহাম্মদ ফারুকের সঙ্গে, মোর্শেদার বিয়ে হয় চরফ্যাশনের রং মিস্ত্রি মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে এবং বাপ্তা ইউনিয়নের একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোহাম্মদ মনির হোসেনের সঙ্গে বিয়ে হয় নাছিমা বেগমের।

বিয়ের উপহার হিসেবে তিন দম্পতিকে তিনটি গাভী উপহার দেয়া হয়।

বিয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, থানা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেটগণ ও এতিমখানার সকল সদস্যসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।