২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণ: চাঁপাইনবাবগঞ্জে জঙ্গী সন্দেহে আটক ৭

চাঁপাইনবাবগঞ্জে বুধবারের বোমা বিস্ফোরণের পর নতুন করে বৃহস্পতিবার রাতে জঙ্গী সন্দেহে আরও সাতজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) বৃহস্পতিবার রাতভর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করে। আটককৃতরা হল-হাফিজুর রহমান (২৫), বাবর (৩৫), শরীফ (২৩), খায়রুল (২৬), নাদিম (২০), ময়েজ (৩৪) ও বজলুর রহমান (৩৫)। এদেরকে শহরের আঙ্গরিয়া ও আরামবাগ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী নিয়ে যাওয়া হয়েছে।