২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া রোগ

পঞ্চগড়ে ডায়রিয়া ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে জেলার বোদা উপজেলার কমপক্ষে ২০০ জন ডায়রিয়া আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 01:17 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সূত্র জানিয়েছে, বোদা উপজেলার সরদারপাড়া, প্রামাণিকপাড়া, তিতোপাড়া, ইসলামবাগ, মাঝগ্রাম, বানিয়াপাড়া, সিপাহীপাড়া ও মীরপাড়ায় ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। ৫০ জনেরও বেশি রোগীকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিডিনিউজকে তারা জানিয়েছে, গ্রামের মানুষেরা কর্মসংস্থানের অভাব, দরিদ্র্য, ক্ষুধার কারণে নিম্নমানের খাবার খেয়ে থাকে। এর ফলে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। কিন্তু এজন্য কোনও মেডিকেল দল গঠন করা হয়নি বলে তারা অভিযোগ করে। এলাকা ঘুরে বিডিনিউজ প্রতিনিধি দেখেন, হাসপাতালে ভর্তি রোগীরা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছে না। ওষুধ ও ডাক্তারের অনুপস্থিতির কারণে পরিস্থিতি দিনদিন খারাপের দিকে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ড. আমজাদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে অফিসে পাওয়া যায়নি।