২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে ১ জন আহত, আটক ২

বরিশালের পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বুধবার কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে আহত হয়েছে করিম (২০) নামে এক যুবক।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

সূত্র জনায়, পাসপোর্ট অফিস সংলগ্ন স্থানে একটি বিদ্যুতের পিলারের কাছে কাঠের গুঁড়ো ভর্তি একটি ব্যাগ দেখতে পেয়ে সালেহা নামে এক গৃহ পরিচারিকা সেটি তার বাসায় নিয়ে যায়। এ সময় তার ছেলে করিম ব্যাগ খোলার চেষ্টা করলে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে করিমের শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বিকেলে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ দু’যুবককে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।