২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্ফোরিত বোমাগুলো ছিল টাইম বোমা

সরাদেশে বুধবার সিরিজ বোমা হামলায় ব্যবহৃত বোমাগুলো টাইম বোমা ছিল বলে ধারনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, লাল টেপ দিয়ে জড়ানো বিস্ফোরিত প্রতিটি বোমা ছিল টাইম বোমা, যা দু’টি পেন্সিল ব্যাটারীর সাহয্যে চালিত। বোমাগুলোতে একটি করে টাইম সার্কিট সংযুক্ত ছিল। টাইম সার্কিটে একটি করে রেজিস্টার, ক্যাপাসিটর ও এল ই ডি রয়েছে। এল ই ডি’র সাথে সার্কিটের সংযোগ রয়েছে। এল ই ডি’র একপ্রান্তের তার অপর প্রান্তের সুইচের সাথে সংযুক্ত। সুইচে চাপ দেয়ার ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে বোমাগুলো বিস্ফোরিত হয়।

জানা যায়, এই ধরনের বোমা রিমোট কন্ট্রোলের সাহয্যে নিয়ন্ত্রণ করা যায় না। র‌্যাব ধারনা করছে, প্রতিটি বোমা বিস্ফোরণের পেছনেই একজন করে ব্যক্তির ভূমিকা রয়েছে। বিস্ফোরিত বোমাগুলোতে স্পিøন্টারের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কাঠের গুঁড়ো এবং তুষ। বিস্ফোরণের সময় প্রচন্ড শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়।

নাইলনের তৈরী ব্যাগে চিড়া, মুড়ি ও চিপসের মধ্যে রাখা ছিল বোমাগুলো। ব্যাগে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের বাংলা ও আরবি লিফলেটও পাওয়া গেছে।