২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তির পথে জামালপুরের কামার শিল্প

লৌহ, ইস্পাত ও কয়লার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রয়োজনীয় পুঁজির অভাবে জামালপুরের কামার শিল্প বর্তমানে বিলুপ্তির পথে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 01:12 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জানা যায়, কামার শিল্পের প্রধান উপকরণ হচ্ছে লৌহ, ইস্পাত ও কয়লা। এসব উপকরণের উপর নির্ভর করেই এ শিল্পের মাধ্যমে বংশানুক্রমে কামার পরিবারগুলো জীবিকা নির্বাহ করে আসছিল।

কিন্তু বর্তমানে কামার শিল্পের দ্রব্যাদির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় কামাররা পূর্বের ন্যায় এ শিল্প থেকে আর্থিকভাবে লাভবান হতে পারছে না।

সর্বোপরি, উৎপাদন খরচের চেয়ে নির্মিত জিনিসের দাম অনেক কম হওয়ায় এ শিল্প থেকে সরে যাচ্ছেন অনেকে। ফলে বিলুপ্ত হতে চলেছে ঐতিহ্যবাহী এ শিল্প।

এদিকে, কামার শিল্পের উৎকর্ষ সাধনে সরকারি কোন সহযোগিতা না পাওয়ায় কামার শিল্পীরা মহাজনদের কাছ থেকে সুদে ঋণের টাকা নিয়ে তাদের তৈরি জিনিস তুলে দিতে হচ্ছে মহাজনদের হাতে।