২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে দফায় দফায় বোমা বিস্ফোরণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার সকালে দফায় দফায় বোমা বিস্ফোরণ ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ নামে একটি মৌলবাদী সংগঠন এসব ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা জানান, ওই মৌলবাদী সংগঠনটি লিফলেট বিলি করে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের দাবি জানায়। সকাল ১০টা থেকে বেলা ১২টা নাগাদ বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এসব বোমা হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার হাইকোর্ট, টিএসসি, পলাশী, গাজীপুর, নারায়নগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, কুমিল্লা, বরিশাল, যশোর, মৌলভীবাজার, নীলফামারী, ঠাঁকুরগাও, রাজশাহী, বান্দরবান, খাগড়াছড়ি, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা সুনামগঞ্জ, ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলায় বোমা হামলার খবর পাওয়া যায়।