২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থী সন্ত্রাসী নিহত

জেলার পাংশায় মঙ্গলবার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থী নেতা সজল (৩৫) নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 11:36 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পাংশা থানা সূত্র জানায়, র‌্যাব সদস্যরা ঢাকা থেকে সজলকে গ্রেফতার করে।

সজল র‌্যাবের কাছে তার বাহিনী এবং ক্যাডারদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে পাংশা থানার মাচপাড়া ইউনিয়নের গাড়াল গ্রামে অস্ত্র উদ্ধার করতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সজলের সহযোগীরা র‌্যাবের ওপর গুলিবর্ষন শুরু করে।

র‌্যাবও পাল্টা জবাব দেয়।

গুলি বিনিময়ের এক পর্যায়ে সজল ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শার্টার গান, চার রাউণ্ড গুলিসহ ১০ রাউণ্ড বন্দুকের গুলির খোসা উদ্ধার করে।

এ ব্যাপারে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, সজলের বিরুদ্ধে ১০/১২টি মামলা এবং ১০টি সাধারণ ডায়েরি রয়েছে।