২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক পররাষ্ট্র সচিব ও কর্মকর্তা পর্যায়ের বৈঠকের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সোমবার জানিয়েছেন, সার্কের বর্তমান চেয়ারম্যান পাকিস্তান পররাষ্ট্র সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের সভাগুলির নতুন তারিখ খুব শিগগিরি ঘোষণা করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রী লক্ষণ কাদির গামা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তান আগস্ট মাসের ১৬-১৮ তারিখে ইসলামাবদে অনুষ্ঠেয় পূর্ব ঘোষিত সভাগুলি স্থগিত করেছে।

কাদির গামার আকষ্মিক মৃত্যুতে পররাষ্ট্র সচিব পর্যয়ে সার্ক স্ট্যান্ডিং কমিটি’র ৩১তম সভা এবং দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা’র (সার্ক) উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ের প্রোগ্রাম কমিটি’র ২৬ তম সভা শেষ মুহুর্তে স্থগিত করতে পাকিস্তান বাধ্য হয়।

পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তা পর্যায়ে বৈঠক গত বছরের জূলাই মাসে অনুষ্ঠিত হয়।

সোমবার পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান তার কার্যলয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, নভেম্বর মাসের ১২-১৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনের সময় নিরাপত্তার ইস্যু নিয়ে ঢাকা কোন ধরনের শিথিলতা প্রদর্শণ করবে না।