২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিড ল্যাংয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর শোক

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ল্যাংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ককে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু নিউজিল্যান্ডসহ আন্তর্জাতিক বিশ্বের জন্য এক অপূরনীয় ক্ষতি। তিনি (ল্যাং) সাহসী নেতৃত্বের জন্য সবার কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রধানমন্ত্রী নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও ডেভিড ল্যাংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যু শুধু নিউজিল্যান্ডেরই নয়, আন্তর্জাতিক বিশ্বের জন্যও অপূরনীয় ক্ষতি।