২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইপ্রাস প্লেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেতার শোক

সাইপ্রাসের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১২১ জনের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সাইপ্রাসের পেসিডেন্ট ট্যাসোস নিকোলাউ পাপাদোপুলোকে দেয়া এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আশাপ্রকাশ করছি যে, তারা অচিরেই এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

অপর এক বার্তায় প্রধানমন্ত্র¿ী বেগম খালেদা জিয়া সাইপ্রাসের প্রেসিডেন্টের কাছে গভীর শোক জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে নিহতদের পরিবারের প্রতি জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা। আমি নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং নিহতদের পরিবার যাতে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে সমর্থ হয়, তা ই কামনা করছি’।

বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাও গভীর শোক প্রকাশ করেন।