২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে আওয়ামী লীগের শোকদিবসের অনুষ্ঠানে হামলা, আহত ৪

কেরানীগঞ্জে আওয়ামী লীগের শোকদিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি’র নেতা-কর্মীরা। তারা শোকদিবসের তোরণ ভেঙে ফেলে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর করে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সূত্র জানিয়েছে, কলাতিয়া ইউপি’র জৈনপুর ও তালেপুরে শোকদিবসের অনুষ্ঠানে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি চানমিয়া অর্ধশত লোক নিয়ে হামলা চালায়। হামলাকারীরারা মন্টু (২৭), কাজল (৩০), আহসান (২৮) ও সুমনসহ (২৫) যুবলীগের নেতাকর্মীদের মারধর করে। এদের মধ্যে গুরুতর আহত মন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া সড়কের এক কিলোমিটার এলাকায় রাস্তার ৩০টিসহ মোট অর্ধশতাধিক তোরণ ভেঙে ফেলে। এছাড়া হামলাকারীরা মাইক ও হাঁড়িপাতিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে।