কুমিল্লায় ৬ মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলায় গত ছয় মাসে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ১৮১ জন আহত হয়েছে।
পুলিশ এবং হাসপাতাল সূত্রে একথা জানা যায়।
সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় আহত ৫০ জনেরও বেশি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে বাস চালকরা বিডিনিউজকে বলেন, অতিরিক্ত যানবাহন চলাচল এবং রাস্তা প্রশস্ত না হওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
এদিকে বাস যাত্রীদের অভিযোগ, বেপরোয়াভাবে বাস চলাচলের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা ঘটছে।
