২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরও তিনটি নতুন থানা হচ্ছে

দেশে আরও তিনটি নতুন থানা বাস্তায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (এনআইসিএআর)র ৯২তম বৈঠকে রোববার থানা বাস্তবায়নের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এনআইসিএআর’র ৯২তম সভায় সভাপতিত্ব করেন।

এনআইসিএআর’র বৈঠকে ঢাকার কেরানীগঞ্জ ও সাভার থানা ভেঙে দুটি এবং চট্টগ্রামের ফটিকছড়ি থানা ভেঙে আরও একটি থানা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় জনগণ ও তাদের প্রতিনিধিরা নতুন থানাগুলোর নামকরণের সিদ্ধান্ত নেবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে ঠাকুরগাঁওয়ের চারটি ও পঞ্চগড়ের দুটি থানায় এবং দিনাজপুর জেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মোট ছয়টি কার্যালয় স্থাপনের ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের এ ছয়টি কার্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় পর সারাদেশের প্রতিটি থানায় একটি করে বিআরডিবি কার্যালয় হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এনআইসিআর’র বৈঠকে রংপুরের পুরনো কালেক্টরেট ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় নতুন করে একটি কালেক্টরেট ভবন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।