২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে নিহত ৪ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক ও একজন শিশুসহ চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 09:01 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাধবপুর থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী বেপোরোয়া গতির বাসটি (নোয়াখালী ব-১৪৪২) সকাল সোয়া ৮টায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস চালক আনোয়ার হোসেন (৩৫), যাত্রী আলী মিয়া (৩২) ও অজ্ঞাতনামা এক মহিলাসহ তিনজন মারা যায়। দূর্ঘটনায় গুরুতর আহত শহরের পুনিয়াউট গ্রামের রুহুল আমিনের শিশু কন্যা পপি (৫) হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আহত বাসযাত্রীদের ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। এরা হচ্ছে বুরু (২), রানু বেগম (২৫), আনোয়ার হোসেন (২৪), আবুল বাশার (৩২), কামাল হোসেন (৩৫), মিজান মিয়া (৩২) ও অজ্ঞাত এক পুরুষ (৩০)। অপর ১০ আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার দেয়া হয়।

সরাইল থানা পুলিশের সহায়তায় আহত বাসযাত্রীদের উদ্ধার করা হলেও বাসটি পানিতে নিমজ্জিত আবস্থায় পড়ে রয়েছে।