রাজশাহীতে হোটেলে যুবক খুন
রাজশাহীতে দুস্কৃতকারীরা রোববার ঢাকা থেকে আসা এক যুবককে নির্মমভাবে খুন করেছে।
রাত ৮টার দিকে পুলিশ নগরীর গুলশান হোটেল থেকে যুবক আরিফের (২৯) লাশ উদ্ধার করে।
আরিফ ঢাকার ফার্মগেট এলাকার ৭৯/৭ পূর্ব রাজাবাজারের বাসিন্দা আবুল বাশারের পুত্র।
লাশের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
