বিমানের ক্যাটারিং সেন্টার পরিদর্শন করেছেন বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা
ঢাকাস্থ বিদেশি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও স্টেশন ম্যানেজাররা রোববার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন করেন।
বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিরা পরিদর্শনকালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের বিএফসিসি’র খাদ্যদ্রব্য প্রস্তুতের বিভিন্ন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তারা বিএফসিসি’র সামগ্রিক খাদ্য প্রস্তুত কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন।
যেসব এয়ারলাইন্সের প্রতিনিধি বিএফসিসি পরিদর্শন করেন সেগুলো হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, ইরান এয়ার, মালয়েশিয়ান এয়ারলাইন্স, পিআইএ, কাতার এয়ারওয়েজ ও ইয়েমেন এয়ারওয়েজ।
