২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সমুদ্র বন্দর জলদস্যূর কবল থেকে মুক্ত হতে পারছে না

কোস্ট গার্ডের জোরদার টহল সত্ত্বেও দেশের প্রধান সমুন্দ্র বন্দর চট্টগ্রামে জলদস্যুদের হামলার ঘটনা অব্যহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমীর বড়ুয়া/আফরোজা ইয়াসিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জলদস্যুদের উপর্যুপরি হামলা ঠেকাতে কোস্টগার্ড ও নৌ-বাহিনী রীতিমত হিমশিম খাচ্ছে। তারা গত চারদিনে বন্দরের নঙর ফেলার সীমানার বাহির থেকে ৫৭ জলদস্যুকে হাতেনাতে ধরে ফেলে।

কোস্টগার্ড শুক্রবার রাতে চীনা পতাকাবাহি মালবাহী জাহাজ থেকে নতুন চারজন জলসদ্যুকে গ্রেফতার করেছে। সবজি বিক্রেতার ছদ্মবেশে তারা জাহাজে উঠেছিলো। এদিকে মঙ্গলবার পৃথক পৃথক অভিযানে কোস্ট গার্ড ৪৩ জন এবং নৌ বাহিনী দশজনের ওপর জলদস্যুকে আটক করে।

তদন্তের সাথে সম্পৃক্ত একটি সূত্র রোববার বিডিনিউজকে জানায়, আটককৃতরা নিজেদের শুধুমাত্র জেলে হিসেবে দাবি করছে। কিন্তু তারা যে একটি সংগঠিত জলসদ্যু চক্রের সদস্য এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে।

দিনদিন জলদস্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরের ২০ নটিকাল কিলোমিটার এলাকা জলদস্যুদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন (আইএমও) চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ২০০৩ সালের অন্যতম ঝুঁকিপূর্ণ বন্দর হিসেবে চিহ্নিত করেছে।

জলদস্যুদের বিরুদ্ধে টহল জোড়দার করতে সরকার গত বছরের শেষদিকে কোস্টগার্ডের সদস্য সংখ্যা বৃদ্ধি করে ছিল।

সূত্র জানায়, গ্রেফতারকৃত অধিকাংশই বাসখালি, আনোয়ারা এবং মহেশখালী উপজেলার ও কক্সবাজার জেলার চকরিয়ার উপকূলীয় অঞ্চলের বাসিন্ধা। তারা কোস্ট গার্ড ও নৌবাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন বিভিন্ন কায়দায় বিশাল সমুদ্র এলাকা জুড়ে দস্যুবৃত্তি করে আসছিল।

সূত্র আরও জানায়, যদিও তারা দাবি করছে যে তারা জেলে, কিন্তু তারা যখন তখন তাদের আসল রূপ ধারণ করে ধারাল অস্ত্রস্বস্ত্র নিয়ে জাহাজে আক্রমণ করে বসে।

কোস্টগার্ড ও পতেঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত ৫৩ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা থানা হাজতে রয়েছে।

কোস্টগার্ড তাদের সর্বশেষ অভিযানে যে চারজন জলদস্যুকে গ্রেফতার করেছে এসময় তাদের দুজনকে একটি চাইনিজ জাহাজ থেকে লুকোনাবস্থায় আটক করা হয়। রোববার বিকালে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।

সরকারি হিসাব মতে, ২০০৩ সালে ৭২ টি, ২০০৪ সালে ৫৫ টি এবং চলতি বছরের মে মাস পর্যন্ত ১৬ টি জলদস্যুদের হামলার ঘটনা নথিভূক্ত করা হয়েছে ।

জলসদ্যুদের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় শুধুমাত্র যে বন্দরের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে তা নয় পাশাপাশি দেশের সমুদ্রগামী জাহাজ পরিবহন ব্যবসায়ও এর খারাপ প্রভাব পড়ছে। সমুদ্রগামী জাহাজ পরিবহন ব্যবসার জন্য চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে নিরাপদ নয় বলে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ বাহিনী গত মাসে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডে’র তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছে। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জলস্যুদের সাথে যুদ্ধ, অস্ত্র চোরাচালান ও মানব প্রাচার রোধ এর সাথে সাথে সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিত করা।

চট্টগ্রাম সমুদ্র বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান তার কর্যালয়ের বাহিরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

কোস্টগার্ডের জোনাল কমান্ডার মোহাম্মদ আশরাফ আশা প্রাকাশ করেন, পর্যাপ্ত জনবলের অভাব থাকা সত্বেও তারা সমুদ্র এলাকায় সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করতে সফল হবেন। এবং জলদস্যুদের হামলার ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে সক্ষম হবেন।