২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ‘জাতীয় শোক দিবস’ পালন না করতে বিএনপি নেতাদের হুমকি

কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন না করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 07:30 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানায়, বিএনপির কিছু নেতা এবং বিএনপি সমর্থিত কেরানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালন না করার জন্য তাদেরকে হুমকি দেয়।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, সাকতা ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান দিনটি পালন এবং কোনরকম তোরণ নির্মাণ না করার জন্য আওয়ামী লীগ নেতাদের হুমকি দেয়।

সেলিম আহমেদ নামে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা অভিযোগ করেন, বিএনপি’র ওই নেতা ১৫ আগস্ট উপলক্ষে কোনরকম কর্মসূচি পালন যেন না করা হয়, এই মর্মে হুমকি দেন।

রহিতপুর এবং তারানগর ইউপি চেয়ারম্যানরাও অনুরূপ হুমকি দিয়েছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।

এছাড়া কলাতলী ইউনিয়ন যুব দল নেতা চান মিয়া ১৫ আগস্ট হরতাল বা কোন কর্মসূচি যেন পালিত না হয়, সেজন্য সতর্ক করতে পুলিশ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে বাড়িতে যায়।

হুমকি সত্ত্বেও আওয়ামী লীগ দিনটি পালন উপলক্ষে কেরানীগঞ্জে মোট ১২৬ টি তোরণ নির্মান করেছে এবং কোরানখানি ও কাঙ্গালিভোজসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।