২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর সেনানিবাসে এমআইএসটি’র সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত

মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি’র (এমআইএসটি) সপ্তম কাউন্সিল রোববার মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষামন্ত্রী এবং কাউন্সিল অব এমআইএসটির সভাপতি ড. এম. ওসমান ফারুক সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে তিনি এমআইএসটির নতুন ফ্যাকাল্টি ভবন ‘ফ্যাকাল্টি টাওয়ার ১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কাউন্সিল সভায় এমআইএসটিকে দেশ এবং বহিঃবিশ্বের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির শিক্ষা ও কাঠামোগত উন্নয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল অব এমআইএসটির ভাইস চেয়ারম্যান, সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল মইন ইউ আহমেদ, নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম. হাসান আলী খান, বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম প্রমুখ।