বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্যে আ. লীগ কেন্দ্রীয় নেতাদের টুঙ্গিপাড়া গমন
১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল রোববার টুঙ্গিপাড়া গিয়েছেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম এমপির নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ওবায়দুল কাদের, মুকুল বোস, আব্দুর রহমান, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং শেখ হেলাল উদ্দিন এমপি।
নেতারা সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।
