যশোরে র্যাবের ক্রসফায়ারে ২ জন নিহত
যশোরের অভয়নগর উপজেলার বলরামপুর ব্রিক ফিল্ডে রোববার ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) ক্রসফায়ারে দুজন চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহতদের একজন হল বিপ্লবী কমিউনিষ্ট পাটির সামরিক কমান্ডার রাজু। সে অভয়নগরের সুলতান জমাদারের ছেলে। নিহত অপর চরমপন্থী সদস্য খুলনার ফুলতলা উপজেলার পায়া গ্রামের হরিঝুম ওরফে আমীর। বৃহস্পতিবার র্যাব ৬-এর সদস্যরা শংকরপাশা থেকে নিহত দুজনসহ চারজনকে আটক করে।
নিহত রাজু বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে এবং সে ফুলতলা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামী।
