২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাজারে বোমা হামলার ঘটনায় আখাউড়ার ওসি বরখাস্ত, ইউএনওকে শোকজ

আখাউড়ার খড়মপুরে মাজারে বোমা হামলায় একজন নিহত ও শতাধিক আহতের ঘটনায় আখাউড়া থানার ওসি তাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আখাউড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 10:26 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

একই ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসবাহউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার রাতে তাদের বিরুদ্ধে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার গভীর রাতে সন্ত্রাসীরা খড়মপুর হযরত গেছুদশাহ কল্লা শহীদ পীরের মাজারে ওরস চলাকালে বোমা হামলা করে।