টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সড়কের রসুলপুরে শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছে।
একটি যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইকবাল তালুকদার (৪৫) মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আপর আরোহী সাবেক মেম্বার কলিমউদ্দিন (৫০) মারা যায়। নিহতদের বাড়ি গলা গ্রামে।
আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাত অপর জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি পলিয়ে যায়। এ ব্যাপারে টাঙ্গাইল থানায় মামলা দায়ের করা হয়েছে।
