২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের দাবিতে টাইটানিক ইন্টারন্যাশনাল

‘বুড়িগঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে হাইকোর্টের আদেশ অমান্য করে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দল টাইটানিক ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের স্থাপনা ভাংচুর করেছে। এতে ক্ষতি হয় প্রায় দেড় কোটি টাকা।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন টাইটানিক ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এমএ কাইয়ূম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাইটানিকের পরিচালক এমএ তাহের ও নিজাম উদ্দিন।

তারা স্থাপনা ভাংচুরের ক্ষতিপূরণ দাবি করেন।

তারা এ ক্ষেত্রে হাইকোর্টের রায় অবমাননার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করবেন বলেও জানান।