মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০
ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা নামক স্থানে শুক্রবার এক সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে আরিচাগামী একটি যাত্রীবাহি মিনিবাস ধামরাই উপজেলার জয়পুরা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী গাছে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান তিন বাসযাত্রী। আহতদের ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
