মেহেরপুরে পিটিয়ে কৃষককে হত্যা করেছে সন্ত্রাসীরা
মেহেরপুর শহরের উপকণ্ঠে গোভীপুর গ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতে এক কৃষককে শারীরিক নির্যাতনের পর পিটিয়ে হত্যা করেছে।
নিহত মোঃ বাহার আলী (৩৫) গোভীপুর গ্রামের ফকির মহাম্মদের পুত্র।
এলাকাবাসী জানায়, জেলা শহরের বড় বাজার হতে বৃহস্পতিবার রাতে গোভীপুরে ফেরার পথে সন্ত্রাসীরা বাহারকে অপহরণ করে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা নির্বিঘেœ পালিয়ে যায়।
মেহেরপুর পুলিশ ধারনা করছে, অভ্যন্তরীণ কোন্দলে তাকে হত্যা করা হতে পারে।
নিহতের পিতা ফকির মহাম্মদ ও মাতা আমেনা খাতুন মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জানিয়েছেন, বাহারকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
মেহেরপুর-ভৈরব নদীর তীরবর্তী থানার দুইশ’ গজের মধ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
