দিল্লি এয়ারপোর্টে বিমানের এয়ারবাস গ্রাউন্ডেড
বাংলাদেশ বিমানের ঢাকা--দিল্লী রুটের একটি যাত্রীবাহী এয়ারবাস বৃহস্পতিবার সকালে যান্ত্রিক ত্র“টির কারণে সাময়িকভাবে বসে গেছে (গ্রাউন্ডেড)।
বিমান সূত্র জানায়, একটি ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় উড়োজাহাজটি মারাতœকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বিমানের ওই ফ্লাইটটির (বিজি ০৯৭) দিল্লি বিমানবন্দরে অবতরণে কোনো সমস্যা হয়নি। যাত্রীরাও অক্ষত রয়েছে।
সূত্র জানায়, সকাল ১১ টার দিকে ওই ফ্লাইটটি ১৪৩ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রওনা হয়ে দিল্লীতে নামার পর প্রকৌশলীরা রুটিন চেক করার সময় ইঞ্জিনের ওই যান্ত্রিক ত্র“টি ধরা পড়ে। এর এক নম্বর ইঞ্জিনের চারটি পাখা ভেঙে গেছে।
বুধবারই বিমানের পাঁচ সদস্যের প্রকৌশলীর একটি দল বাড়তি যন্ত্রাংশ নিয়ে দিল্লী রওয়ানা হয়েছেন। উড়োজাহাজ সংকটের কারণে বিমানের যাত্রীদের নানান দুর্ভোগ পোহাতে হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
