২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের মেয়াদ ২০০৬ সাল পর্যন্ত বর্ধিত

এইচআইভি/এইডস প্রতিরোধ প্রকল্পের (এইচএপিপি) মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার ইউনিসেফ ও সরকাররে মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এইচএপিপি’র লক্ষ্য হচ্ছে এইচআইভিতে আক্রান্ত সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে দ্রুত প্রতিরোধমূলক সেবা প্রদান করা। 

প্রকল্পের মেয়াদ ২০০৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। এই মেয়াদ বৃদ্ধি করে ২০০৫ সালের জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এইচএপিপি বিষয়ে মূল চুক্তি সাক্ষরিত হয়েছিল ২০০৩ সালের অক্টোবরে। ১১টি এনজিও‘র সঙ্গে এইচএপিপি সহযোগিতামূলক চুক্তি সাক্ষর করে। প্রায় ৬০ টি এনজিও প্রকল্পের অনুদান লাভ করে। এসময়কালে ইউনিসেফ এইচআইভি/এইডস বিষয়ে পাঁচ বছর ব্যাপি জাতীয় কৌশলগত যোগাযোগ পরিকল্পনার খসড়া প্রনয়ণে যুক্ত হয়। এ প্রকল্পে অর্থ সাহায্য করছে বিশ্বব্যাংক এবং ব্রিটিশ সরকারের উন্নয়ন সংস্থা ডিএফআইডি।