২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ১১ জনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার লুট নিয়েছে প্রতারক দম্পতি

নারায়নগঞ্জ জেলার ফতুল্লায় নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বাড়ির ১১ জনকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে এক প্রতারক দম্পতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ফতুল্লা দাপা কবরস্থান রোড় এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, প্রতারক দম্পতি রাকিব ও সুমি কিছুদিন আগে কবরস্থান রোড় এলাকার মো. ইউসুফের বাড়ি ভাড়া নেয়। ঘটনার রাতে তারা তুফানি প্রধান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: ইউসুফ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রি নিয়ে পালিয়ে যায়।

পরে প্রতিবেশিরা বাড়ির সদস্যদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।