বিআইডব্লিওটিএ বুড়িগঙ্গা ও তুরাগের ৩২৫ টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ) তিনদিনব্যাপী অভিযানে বুধবার পর্যন্ত বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখল করে তৈরি কমপক্ষে ৩২৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।
অবৈধ দখলদারদের কবল থেকে বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে রক্ষায় বিআইডব্লিওটিএ চারদিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।
অভিযানের তৃতীয় দিন বুধবার কর্তৃপক্ষ প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। কর্তৃপক্ষ মঙ্গলবার ২০৪ টি এবং সোমবার ২৪ টি অবৈধ স্থাপনা ধ্বংস করেছে। বিআইডব্লিওটিএ’র চতুর্থ দিনের অভিযানটি অজ্ঞাত কারণে অনিশ্চিত হয়ে পড়েছে।
একজন ম্যাজিস্ট্রেট, ১৬০ জন পুলিশ সদস্য, ১৬০ জন শ্রমিক এবং কয়েকজন বিআইডব্লিওটিএ কর্মকর্তা নিয়ে এই অভিযান পরিচালনাকারী দলটি বুধবার মিরপুরের ছোটাদিয়া থেকে তাদের অভিযান শুরু করে।
বিআইডব্লিওটিএ’র দলটি নগরীর কেরানীগঞ্জ, কামরাঙ্গির চর, সাভার এবং মিরপুর এলাকায় তাদের অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার আশুলিয়া এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদের কথা থাকলেও অজ্ঞাত করণে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্ছেদ অভিযান পরিচালনাকালে শতশত লোক এটাকে স্বাগত জানায়।
তবে কিছূ অবৈধ স্থাপনার মালিক এ অভিযান চলাকালে বিআইডব্লিওটিএ’র দলটিকে বাধা দেওয়ার চেষ্টা করে।
বিআইডব্লিওটিএ ২৫৭ টি অবৈধ স্থাপনার একটি তালিকা তৈরি করলেও ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় সেখানে ৪০০ বেশি অবৈধ স্থাপনা রয়েছে।
