বরিশাল ও ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় ২ শিশু নিহত
বরিশালের গৌরনদী এবং ঝালকাঠির রাজাপুরে বুধবার সড়ক দূর্ঘটনায় দুই বছরের এক শিশু এবং তৃতীয় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
রাজাপুর থানা নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতি পরিবহনের একটি বাস থানা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল হোসেনের শিশুপুত্র কফি আনানকে (২) চাপা দিলে ঘটনাস্থলেই ওর মৃত্যু ঘটে।
এছাড়া রাজাপুরের উত্তর বাঘড়ী এলকায় রাস্তা পার হওয়ার সময় একটি টেম্পুর চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান মারা যায়।
অপর ঘটনায় রাজাপুর থেকে ঝালকাঠি যাওয়ার পথে থানা নির্বাহী কর্মকর্তার গাড়িকে পিছন দিক থেকে খুলনা থেকে বরিশালগামী একটি বাস ধাক্কা দিলে নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার কুন্ডুসহ (৪৮) পাঁচ আরোহী গুরুতর আহত হয়।
