২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট জালিয়াতির মামলায় বিদিশার স্থায়ী জামিন

পাসপোর্ট জালিয়াতির মামলায় বিদিশার জামিন স্থায়ী করা হয়েছে। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. মমিনউল্ল্যাহ বিদিশার উপস্থিতিতে তার জামিন স্থায়ী করার আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এর আগে বিদিশা একই আদালত থেকে গত ৬ জুন তারিখে এই মামলায় ৩১ জুলাই পর্যন্ত অন্তবর্তীকালিন জামিন পেয়েছিলেন।

গুলশান থানায় এরশাদের দায়ের করা চুরির মামলায় বিদিশাকে গ্রেপ্তারের পর পুলিশ তার বাসায় তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যাংকের কাগজপত্রসহ তার নামে ৪ টি পাসপোর্ট উদ্ধার করে। এ ঘটনায় ঢাকার আগার গাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এটিএম আবু আসাদ বাদী হয়ে গত ৫ জুন মোহাম্মদপুর থানায় বিদিশার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেন।