২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার, ২ টি এলজি উদ্ধার

মায়ানমার থেকে ডাকাতি করে ফেরার পথে দুই রোহিঙ্গা ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে মতিউর রহমান (৩৩) ও আবদুর রহমান (৪০)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:29 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বুধবার ভোরে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থেকে গ্রেফতারকৃত এই দুই ডাকাতের কাছ থেকে  দুটি দেশীয় এলজি উদ্ধার করা হয়েছে।

সুত্র জানায়, নয়াপাড়া শরণার্থী শিবিরের এই দুই ডাকাত মঙ্গলবার রাতে ডাকাতি করার জন্য মায়ানমারে যায়। বুধবার ভোরে তারা ক্যাম্পে ফিরে আসে। পুলিশ খবর পেয়ে একজনকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ২নং শেড থেকে এবং অপরজনকে হ্নীলা বাজার থেকে গ্রেফতার করে।