২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কর্তব্যে অবহেলায় কনস্টেবল ক্লোজড

কর্তব্যে অবহলোর কারণে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক কনস্টেবলকে বুধবার সকালে ক্লোজ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পুলিশ জানায়, কেএমপি’র একটি টিম খালিশপুরস্থ এনএসআই অফিসে নিরাপত্তার দাযিত্বে ছিল। ঘটনার দিন সকাল ১১ টায় কর্তব্যরত কনস্টেবল আব্দুল মান্নানের চাইনিজ রাইফেল থেকে দু’রাউণ্ড গুলি মিস ফায়ার হয়। তবে এতে কেউ হতাহত হয় নি। ঘটনার পর কেএমপির উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আব্দুল মান্নানকে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।