২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেবিআইসি’র সহায়তায় চট্টগ্রাম ওয়াসার সংস্কার ও উন্নয়ন কাজ শুরু

জাপান ব্যাংক ফর ইনটারন্যশনাল কো-অপারেশনের (জেবিআইসি) সহায়তায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা সংস্কার ও উন্নয়ন কাজ বুধবার থেকে শুরু হয়েছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ওয়াসা সূত্র জানায়, জেবিআইসির স্পেশ্যাল অ্যাসিটেন্স ফর প্রজেক্ট ফরমেশন-২ (সাপরফ) এর আওতায় এ সং¯কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে।

এ প্রসংগে ওয়াসার চেয়ারম্যান মাকসুমুল হাকিম চৌধুরি বিডিনিউজকে বলেন, সাপরফ-২ এর আওতায় বিলিং, অর্থ ও হিসাব বিভাগের আধুনিকায়নসহ সকল কাজকর্ম কম্পিউটারাইজড করা হবে। পাশাপাশি ওয়াসার সামগ্রিক ব্যবস্থাপনাকে আরো গতিশীল ও কার্যকর করা হবে।

ওয়াসার প্রস্তাবিত কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পে অর্থায়নে জেবিআইসির শর্ত হিসেবে ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্যে সাপরফ-২ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে জেবিআইসির বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিন বুধবার ওয়াসা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। ওয়াসার চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ওয়াসার কর্মকর্তা কর্মচারি ছাড়াও জেবিআইসির চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।