মেহেরপুরে প্রতিপক্ষের হাতে সন্ত্রাসী খুন
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তেরাইল গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসী মন্টুকে (৩০) প্রতিপক্ষ সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মন্টু বাহিনীর প্রধান মন্টুকে তার প্রতিপক্ষ ক্যাডাররা অপহরণ করে তেরাইল মাঠে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা তাকে মেহেরপুর--কুষ্টিয়া মহাসড়কে যাত্রী ছাউনীর নিকট জঙ্গলে হাত--পা বেঁধে কুপিয়ে জখম করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে জবাই করে রেখে চলে যায়।
এ ব্যাপারে গাংনী থানার এসআই হায়দার বলেন, মন্টু এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
