২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুগ্ধজাত খাবার গ্রহণে প্রজনন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

অতিরিক্ত দুগ্ধজাত খাবার গ্রহণে প্রজনন অঙ্গে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। আন্তর্জাতিক ক্যান্সার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রতিবেদনে বলা হয়, দুধ ও দুগ্ধজাত খাবারে বিভিন্ন ধরনের উচ্চমাত্রার পুষ্টি উপাদান থাকে। এ পুষ্টি উপাদানগুলোর মধ্যে ল্যাক্টোজ নামে (মিল্ক সুগার) যে উপাদানটি থাকে, তাকে প্রজনন অঙ্গের ক্যান্সার ঝুঁকি বাড়ানোর কারণ হিসেবে মনে করা হয়।

স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা জানিয়েছেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে দুধ ও ল্যাক্টোস সমৃদ্ধ দুগ্ধজাত খাবার গ্রহণের সাথে প্রজনন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। প্রজনন অঙ্গ ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে ও পরে খাবার তালিকা পরীক্ষা করে এটা দেখা গেছে।

গবেষকদের মতে, প্রতিদিন প্রয়োজনের তুলনায় ১০ গ্রাম ল্যাক্টোজ (এক গ্লাস দুধ) বেশি গ্রহণ করলে প্রজনন অঙ্গে ক্যান্সারের ঝুঁকি শতকরা ১৩ ভাগ বৃদ্ধি পায়।

যদিও দুধ পান করলে প্রজনন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পেলেও দুধ গ্রহণের উপকারিতাও অনেক বেশি। যেমন- অতিরিক্ত দুধ পান করলে কোলোরিক্টাল ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। আবার গবেষণায় এমনও দেখা গেছে, কম দুগ্ধজাত খাবার গ্রহণ করলে কার্ডিওভাস্কুলার ও দুই ধরনের ডায়াবেটিস রোগের ঝুঁকি কমে যায়।

আর সে কারণেই গবেষকরা ল্যাক্টোসমুক্ত দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।